গাজীপুরের একটি রিসোর্টে ডিজে পার্টিতে অভিযান চালিয়ে বিদেশি মাদকসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজিপুর জেলা কার্যালয় হতে অভিযান চালিয়ে ‘পূবাইল রিসোর্ট ক্লাব’-এর লেকের ভিতরে টিউবরোজ নামের কটেজে তল্লাশি করে বিপুল মাদক উদ্ধার করেছে। এসময় ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম (২৯), তুষার আহমেদ নিশু (৩২), মহিদুল ইসলাম রাহাত (২৮), কাসফিয়া নিশাত (২৫)।