নরসিংদীর শিবপুরে ২৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৪ হাজার ৯০২ টাকা জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে শিবপুর থানাধীন আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া বাজারে আকরামের ডেকোরেটরের দোকানের সামনে তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সেলিম (৩২), আব্দুল্লাহ (২২) ও সজিব দাস (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২৯৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১৪ হাজার ৯০২ টাকা জব্দ করা হয়। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।