PoribortonKantho.Com
ঢাকা, শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
ধানমন্ডিতে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪ ● এটিইউর নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’, সিটিটিসিরও নাম বদল ● সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোঃ কামরুল ইসলামকে সম্মাননা ● ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের মা ও স্ত্রীর ● গ্যাস নিয়ে সুখবর ● অনলাইনে ভূমি অভিযোগ নিষ্পত্তিতে শীর্ষে চট্টগ্রাম ●

গ্যাস নিয়ে সুখবর

স্টাফ রিপোর্টার
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৯ পিএম

Link Copied!

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তর শুরুর পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে থাকে। ফলে সকাল থেকেই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানান, সকাল ৭টা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিডে ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছে। গ্যাস সরবরাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছিল।

পেট্রোবাংলার হিসাবে, সকাল ১০টার দিকে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩৪১ মিলিয়ন ঘনফুট। এ সময় দেশীয় উৎস থেকে সরবরাহ ছিল ১ হাজার ৬০৩ মিলিয়ন ঘনফুট এবং আরএলএনজি থেকে সরবরাহ করা হয় ৭৩৮ মিলিয়ন ঘনফুট।

দুপুর ২টার দিকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২ হাজার ৫২৫ মিলিয়ন ঘনফুটে দাঁড়ায়। এ সময় দেশীয় উৎস থেকে সরবরাহ ছিল ১ হাজার ৬০৭ মিলিয়ন ঘনফুট এবং আরএলএনজি থেকে সরবরাহ ছিল ৯১৮ মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলা সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জির মাধ্যমে স্পট মার্কেট থেকে কেনা এলএনজিবাহী কার্গো থেকে আজ (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহেশখালীর সামিট টার্মিনালে এলএনজি স্থানান্তর শুরু হয়। এরপর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে থাকে।

এর আগে গতকাল (২৪ সেপ্টেম্বর) দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে মহেশখালীতে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর প্রক্রিয়া ব্যাহত হয়। এতে আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্রিডে সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা হ্রাস পায়।

গতকাল পেট্রোবাংলা জানিয়েছিল, বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে দ্রুততম সময়ে এলএনজি স্থানান্তর কার্যক্রম স্বাভাবিক হওয়ার পাশাপাশি গ্যাস সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে।

আরো পড়ুন  সিঙ্গাপুর স্ট্রোকে আক্রান্ত হয়ে রামচন্দ্রপুরে প্রবাসী উসমান গনির মৃত্যু

মন্তব্য করুন
আরও পড়ুন

অনলাইনে ভূমি অভিযোগ নিষ্পত্তিতে শীর্ষে চট্টগ্রাম

রাজবাড়ীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ

আলিপুরা সেতুতে দেড় ঘণ্টা মেরামত, ঢাকামুখী এক লেনে যান চলাচল

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

ছয় বছরেও সন্ধান মেলেনি সাইফুল ইসলামের

এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল

এআই থেকে শপিং—ইউটিউবের নতুন ফিচারে বদলাচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা

২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

কালিয়াকৈরে আগুনে পুড়ল দুই কলোনির ২৩ ঘর ও ৫ দোকান

অস্ট্রেলিয়ার সরকারি মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের নিরাপত্তা লঙ্ঘনের দাবি

শিবপুরে ২৯৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার