PoribortonKantho.Com
ঢাকা, সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
ন্যাম ভবনের ‘বারান্দাতেও ঘুমাতে হতো’ গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ● ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত ● চট্টগ্রামে এবার ডেভিড জিহাদ আটক ● খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক ইতিহাস নিয়ে আসছে গবেষণামূলক গ্রন্থ ● নাচোলে বৃদ্ধ দম্পতিকে মারধর, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন:নিরাপত্তা ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন ● নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন ● ‘বিএনপি চাঁদাবাজ দল’, সালমানের এমন বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ●

ন্যাম ভবনের ‘বারান্দাতেও ঘুমাতে হতো’ গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে

স্টাফ রিপোর্টার
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:২২ পিএম

Link Copied!

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দাতেও ঘুমাতে হতো বলে পুলিশ জানিয়েছে।

রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) আদালতকে এ তথ্য জানান তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।

এদিন দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় নজরুলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।

প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম এসব তথ্য দিয়েছেন।

দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে এদিন নজরুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মোহাম্মদ সালাউদ্দিন।

আবেদনে বলা হয়, গাজী নজরুল ইসলামকে রিমান্ডে বলেছেন যে, মামলার বাদী (মরিয়মের বাবা) তার আত্মীয় এবং সম্পর্কে ভাগ্নে। মরিয়ম সম্পর্কে আসামির নাতনি। নজরুল ইসলাম ঢাকায় এলেই বাদীর বাসায় রাত্রিযাপন করতেন এবং তার সংসদের কাজকর্ম পরিচালনা করতেন। সেই সুবাদে মরিয়মের সঙ্গে সখ্যতা গড়ে উঠে এবং নজরুল ইসলাম মরিয়মকে বিয়ে করেন।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলেছে, গত ১৭ জুন নজরুল ইসলাম মরিয়মকে ধর্মীয় নিয়মে বিয়ে করেন। কিন্তু পরবর্তী সময়ে নিজ এলাকায় কাবিন রেজিস্ট্রি করেন।

আবেদনে পুলিশ বলেছে, মরিয়ম ও আরেক আসামি মোছা. মাকছুদা ইসলামের সঙ্গে ন্যাম ভবনে বসবাস করতেন নজরুল ইসলাম।

আরো পড়ুন  গ্যাস নিয়ে সুখবর

মন্তব্য করুন
আরও পড়ুন

‘বিএনপি চাঁদাবাজ দল’, সালমানের এমন বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সবুজ নৌপরিবহনে জাতীয় কর্মপরিকল্পনা করছে সরকার: নৌপরিবহন মন্ত্রী

সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’

ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী

মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা, কঠোর ব্যবস্থা চান ডিএনসিসি প্রশাসক

গাজীপুরে রিসোর্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪

ধানমন্ডিতে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

এটিইউর নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’, সিটিটিসিরও নাম বদল

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোঃ কামরুল ইসলামকে সম্মাননা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের মা ও স্ত্রীর

গ্যাস নিয়ে সুখবর