PoribortonKantho.Com
ঢাকা, সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
ন্যাম ভবনের ‘বারান্দাতেও ঘুমাতে হতো’ গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ● ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত ● চট্টগ্রামে এবার ডেভিড জিহাদ আটক ● খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক ইতিহাস নিয়ে আসছে গবেষণামূলক গ্রন্থ ● নাচোলে বৃদ্ধ দম্পতিকে মারধর, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন:নিরাপত্তা ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন ● নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন ● ‘বিএনপি চাঁদাবাজ দল’, সালমানের এমন বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ●

নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি: হাবিবুর রহমান
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম

Link Copied!

নেত্রকোণায় নাজু হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামি নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিহত নাজুর স্বজন ও নেত্রকোণাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নাজুর স্বজন, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানা গেছে, নিহত নাজুর সাবেক স্বামী নুরুল আমিনের গ্রামের বাড়ি নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে। অভিযোগ রয়েছে, গত ১৯ সেপ্টেম্বর রাত ৮টার দেখা করলে সেখান থেকেই নুরুল আমিন নাজুকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেন। পরবর্তীতে পুলিশের কাছে হত্যার বিষয়টি তিনি নিজেই স্বীকার করে ঘটনার বর্ণনা দেন এবং মাটির নিচে পুঁতে রাখা নাজুর মরদেহ বের করে দেন বলে স্বজনরা জানান।
এ ঘটনায় নাজুর পরিবার ও স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনুর বেগম, বাংলাদেশ নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল চক্রবর্তী, নিহত নাজুর মা, মেয়ে, বড় বোন নাদিরা আক্তার, ছোট ভাই শুভ, ফুফাতো বোন রুবি আক্তার ও তার জামাতা হারুন অর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নাজু হত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মামলার প্রধান আসামি নুরুল আমিনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, একজন নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এ ধরনের অপরাধে অপরাধীরা উৎসাহিত হতে পারে। তাই দ্রুত বিচার সম্পন্ন করে নাজু হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে নাজু হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত এবং আসামি নুরুল আমিনের ফাঁসির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়।

আরো পড়ুন  অস্ট্রেলিয়ার সরকারি মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের নিরাপত্তা লঙ্ঘনের দাবি

মন্তব্য করুন
আরও পড়ুন

‘বিএনপি চাঁদাবাজ দল’, সালমানের এমন বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সবুজ নৌপরিবহনে জাতীয় কর্মপরিকল্পনা করছে সরকার: নৌপরিবহন মন্ত্রী

সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’

ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী

মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা, কঠোর ব্যবস্থা চান ডিএনসিসি প্রশাসক

গাজীপুরে রিসোর্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪

ধানমন্ডিতে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

এটিইউর নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’, সিটিটিসিরও নাম বদল

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোঃ কামরুল ইসলামকে সম্মাননা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের মা ও স্ত্রীর

গ্যাস নিয়ে সুখবর