PoribortonKantho.Com
ঢাকা, মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী ● নির্ধারিত দামের বেশি মূল্যে এলপিজি বিক্রি ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ ● সাংবাদিকদের গণপূর্তমন্ত্রী সচিবালয় সরানোর প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় ● রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন ● কালিহাতীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ● বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী ● সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে ●

শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
১৩ অক্টোবর ২০২৬, ৮:২১ পিএম

Link Copied!

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব অপরিসীম। তথ্যপ্রযুক্তিতে আধুনিক শিক্ষার্থীরা এখন অনেক দক্ষ; তাই তাদের সঠিকভাবে পাঠদান করতে শিক্ষকদেরও প্রযুক্তি ও এআই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ‘৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘যে শিক্ষার্থী পেছনের বেঞ্চে বসে থাকে এবং প্রশ্ন করার সাহস পায় না, তাকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়াই একজন আদর্শ শিক্ষকের প্রধান দায়িত্ব।’

শিক্ষা ও শিক্ষকমণ্ডলির সার্বিক উন্নয়নে গবেষণার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আগামীর আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল-মতের ঊর্ধ্বে উঠে সকল শিক্ষককে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ৬১৩ জন কর্মকর্তা আট দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার মো. কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, মাউশি মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামানিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসিম মো. মেজবাহুল হক।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দু’টি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের মূল্যবান বছর নষ্ট হবে না। তবে পুনঃপরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারলে তাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষাধারায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

আরো পড়ুন  শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

পরে শিক্ষামন্ত্রী বগুড়া, নেত্রকোনা ও কক্সবাজার জেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে ‘খান একাডেমি, বাংলাদেশ’-এর শিক্ষা সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে

রিয়াদে হামলার পর ৬১টি ফ্লাইট স্থগিত, বিপাকে ৮ হাজার যাত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ তেলের দাম ছাড়াল ১০৬ ডলার

অবৈধ অভিবাসন ও মানবপাচার ঠেকাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ

রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয়

বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

কুলশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন এস এম কাশেম

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

রিয়াদ বিমানবন্দরে হামলা, বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল

সংসদ মেডিকেল সেন্টারে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব, বাড়বে জনবল