PoribortonKantho.Com
ঢাকা, বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
কালিয়াকৈরে ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার ● হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক ● সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট ● দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা ● চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি ● আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার ●

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা

স্টাফ রিপোর্টার
৭ অক্টোবর ২০২৬, ৮:০৪ পিএম

Link Copied!

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। পূজামণ্ডপে বিশৃঙ্খলা, উসকানি, মাদক, ইভটিজিং, নারী ও শিশু হয়রানি এবং দুষ্কৃতকারীদের তৎপরতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) সাভার উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সাভারের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বাবু)। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাবের মো. সোয়াইব, সাভারের ইউএনও মো. সাইফুল ইসলাম, সাভার ও আশুলিয়া থানার ওসিসহ পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এবার সাভার উপজেলায় ২৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাভার পৌরসভায় ৪৫টি, শিমুলিয়ায় ৪০টি, ধামসোনায় ১৩টি, আশুলিয়ায় ১১টি, ইয়ারপুরে ১০টি, পাথালিয়ায় ৩০টি, বিরুলিয়ায় ১৪টি, সাভার ইউনিয়নে ৩টি, বনগাঁওয়ে ১২টি, তেতুলঝোড়ায় ২৬টি, কাউন্দিয়ায় ১২টি এবং ভাকুর্তায় ২২টি মণ্ডপ রয়েছে।

ডিসি ফরিদা খানম বলেন, প্রতিমা নির্মাণ থেকে শুরু করে পূজা উদযাপন ও বিসর্জন পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপে বিশেষ নজরদারি, পুলিশ-আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত দায়িত্ব পালন এবং প্রয়োজন অনুযায়ী টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।

গুরুত্বপূর্ণ মণ্ডপে আইপি ক্যামেরা স্থাপন, ভিডিও ধারণ ও সংরক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। প্রয়োজন অনুযায়ী রিচার্জেবল আইপি ক্যামেরা স্থাপন করে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সংযুক্ত করার কথাও বলেন।

স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র ও বাহুবন্ধনী নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত নারী স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফরিদা খানম বলেন, কোনো তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যাবে না। গুজব ছড়িয়ে পড়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এর উৎস শনাক্ত করে ছড়িয়ে পড়ার আগেই তা প্রতিরোধ করতে হবে।

আরো পড়ুন  অনলাইনে ভূমি অভিযোগ নিষ্পত্তিতে শীর্ষে চট্টগ্রাম

ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কেউ অপতৎপরতা চালালে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার

দেশের সব হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত

শিশু একাডেমিতে আজ আসছেন প্রধানমন্ত্রী

আইপিইউর নির্বাহী কমিটিতে বাংলাদেশের জহরত আদিব চৌধুরী

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ কী? জানালেন হুমায়ুন কবির

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, মানিকগঞ্জে প্রধান শিক্ষক গ্রেপ্তার

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ