শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। পূজামণ্ডপে বিশৃঙ্খলা, উসকানি, মাদক, ইভটিজিং, নারী ও শিশু হয়রানি এবং দুষ্কৃতকারীদের তৎপরতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (৭ অক্টোবর) সাভার উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সাভারের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বাবু)। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাবের মো. সোয়াইব, সাভারের ইউএনও মো. সাইফুল ইসলাম, সাভার ও আশুলিয়া থানার ওসিসহ পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, এবার সাভার উপজেলায় ২৩৮টি পূজামণ্ডপে...
Developed by BDITHOST