PoribortonKantho.Com
ঢাকা, মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
শিশু একাডেমিতে আজ আসছেন প্রধানমন্ত্রী ● আইপিইউর নির্বাহী কমিটিতে বাংলাদেশের জহরত আদিব চৌধুরী ● প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ কী? জানালেন হুমায়ুন কবির ● ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, মানিকগঞ্জে প্রধান শিক্ষক গ্রেপ্তার ● সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন ● বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী ●

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ কী? জানালেন হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার
৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম

Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেখানে অবস্থানরত তার দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর ফাঁকে হিন্দুর পক্ষ থেকে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ‘নবনির্বাচিত সরকারের চ্যালেঞ্জগুলো’ ভারতের উপলব্ধি করা প্রয়োজন।

নির্বাসিত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের কর্মকাণ্ড ভারতের জন্য সহায়ক হবে না বলেও উল্লেখ করেন হুমায়ুন কবির।

শেখ হাসিনা ও তার লোকজনকে সংযত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘সফরটি দ্বিপক্ষীয় হবে, তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং আলোচনার মাধ্যমে আমরা সেগুলো কাটিয়ে উঠব। প্রধান চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা খুব বেশি কিছু চাইছি না। শেখ হাসিনা ও তার লোকজন দিল্লিতে অবস্থান করছেন এবং তারা দিল্লিতে বসে আরেকটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এতে ভারতেরও কোনো লাভ হচ্ছে না।’

আরো পড়ুন  সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী

মন্তব্য করুন
আরও পড়ুন

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতেরও রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তৃণমূল ছেড়ে এবার বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক

এবার বাড়ল অটোগ্যাসের দাম

পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন

৯ অক্টোবর জাতীয় শ্রমিক কাউন্সিল, দাবি নিয়ে আন্দোলনের ঘোষণা

বাইক, গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

একাধিক বিয়ে ও বাল্যবিয়ের সুযোগ থাকছে না