PoribortonKantho.Com
ঢাকা, বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
কালিয়াকৈরে ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার ● হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক ● সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট ● দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা ● চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি ● আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার ●

কালিয়াকৈরে ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
৭ অক্টোবর ২০২৬, ৮:৩১ পিএম

Link Copied!

গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত পাল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানাপুলিশ।

গত রবিবার দুপুরে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণীর বাবা মনি বনিক বাদী হয়ে পর দিন সোমবার কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে নিহতের স্বজন ও স্থানীয় লোকজন ঐ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

গ্রেপ্তারকৃত শান্ত পাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের সুনিল চন্দ্ৰ পালের ছেলে। তিনি কালিয়াকৈরের সফিপুর আহমদনগর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিহত তরুণীর (১৮) বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর ধরে নিহত তরুণীর সঙ্গে শান্ত পালের প্রেমের সম্পর্ক ছিল। রবিবার সকালে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ঐ তরুণী কালিয়াকৈরের সফিপুর এলাকায় শান্ত পালের সঙ্গে দেখা করেন। পরে তাকে একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক দফা ধর্ষণের অভিযোগ রয়েছে।

পরিবারের অভিযোগ, একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঐ তরুণী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। এরপর শান্ত পাল মোবাইল ফোনে তরুণীর মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানান বলে পরিবারের দাবি। পরে ঐদিন রাতেই তরুণীর মরদেহ নিয়ে ভালুকায় গ্রামের বাড়িতে যান শান্ত। সেখানে স্বজনদের সন্দেহ হলে তারা তাকে আটক করেন। পরে তরুণীর মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং ময়নাতদন্ত করা হয়।

পরে স্থানীয় লোকজন শান্ত পালকে মারধর করে ভালুকা থানাপুলিশের কাছে সোপর্দ করেন। বিষয়টি কালিয়াকৈর থানাপুলিশকে জানানো হলে পরে তাকে কালিয়াকৈর থানাপুলিশের হেফাজতে নেওয়া হয়।

আরো পড়ুন  বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, তরুণীর মৃত্যুর ঘটনায় শান্ত পালকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার

দেশের সব হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত

শিশু একাডেমিতে আজ আসছেন প্রধানমন্ত্রী

আইপিইউর নির্বাহী কমিটিতে বাংলাদেশের জহরত আদিব চৌধুরী

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ কী? জানালেন হুমায়ুন কবির

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, মানিকগঞ্জে প্রধান শিক্ষক গ্রেপ্তার

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ