PoribortonKantho.Com
ঢাকা, বুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
ফতুল্লায় আবাসিক মাদ্রাসায় ভয়াবহ আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে চার শিক্ষার্থী আইসিইউতে ● স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন ছাত্রশক্তির হাসিব আল ইসলাম ● রাজশাহীতে বিমানবন্দর থেকে দু’টি গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বাইরে নেওয়া হলো মন্ত্রীকে ● না.গঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের ● শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর ● ময়মনসিংহে আইনশৃঙ্খলার অবনতি, ১০ মাসে ৯৬ খুন ● বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণী, পরিবারসহ ঘরে তালা দিয়ে উধাও প্রেমিক ●

ময়মনসিংহে আইনশৃঙ্খলার অবনতি, ১০ মাসে ৯৬ খুন

স্টাফ রিপোর্টার
১০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

Link Copied!

এক সময় শান্ত শহর হিসেবে পরিচিত ময়মনসিংহ এখন চুরি, ছিনতাই ও মাদকের বিস্তারে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। নগরীর পাড়া-মহল্লা থেকে শুরু করে ব্যস্ততম সড়ক—কোথাও যেন নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছেন না সাধারণ মানুষ। বাসাবাড়ির তালা ভেঙে চুরি, জানালা ও ভেন্টিলেটরের থাই গ্লাস খুলে নিয়ে যাওয়া, দোকানপাট ও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। এমনকি যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে জিম্মি করে গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এর সঙ্গে একের পর এক হত্যাকাণ্ড ও মাদকসংক্রান্ত অপরাধের ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ময়মনসিংহ জেলায় ৯৬টি হত্যাকাণ্ড, ২২৫টি ধর্ষণ এবং ২৩৬টি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বিপুলসংখ্যক গ্রেপ্তার ও মাদক উদ্ধারের পরও মাদক এবং অপরাধের বিস্তার নিয়ে প্রশ্ন তুলছেন নগরবাসী। নগরীর গাঙ্গিনারপাড়, পাটগুদাম, ব্রিজ মোড়, চরপাড়া, কাঁচিঝুলি, কৃষ্টপুর, মিন্টু কলেজ রেলক্রসিং, সানকিপাড়া, সেহড়া, বলাশপুর ও কেওয়াটখালী এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চুরি-ছিনতাইয়ের আতঙ্ক এখন নিত্যদিনের সঙ্গী।

স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন অলিগলি, পরিত্যক্ত ভবন, রেললাইনের পাশ ও নদীর তীরবর্তী এলাকায় মাদকের আসর বসে। এসব স্থানে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের কেনাবেচা হয়। মাদক সহজলভ্য হওয়ায় কিশোর ও তরুণদের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করতে কেউ কেউ চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলে দাবি স্থানীয়দের।

আরো পড়ুন  ফতুল্লায় আবাসিক মাদ্রাসায় ভয়াবহ আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে চার শিক্ষার্থী আইসিইউতে

মন্তব্য করুন
আরও পড়ুন

বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণী, পরিবারসহ ঘরে তালা দিয়ে উধাও প্রেমিক

১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

মাদক আইনের অস্পষ্টতায় বিপাকে হোমিওপ্যাথিক ওষুধ আমদানিকারকরা

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব

বুড়িগঙ্গার বুকে ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ

আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গু’লি, আহত বাংলাদেশি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

সব ধর্মাবলম্বীর অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই