এক সময় শান্ত শহর হিসেবে পরিচিত ময়মনসিংহ এখন চুরি, ছিনতাই ও মাদকের বিস্তারে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। নগরীর পাড়া-মহল্লা থেকে শুরু করে ব্যস্ততম সড়ক—কোথাও যেন নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছেন না সাধারণ মানুষ। বাসাবাড়ির তালা ভেঙে চুরি, জানালা ও ভেন্টিলেটরের থাই গ্লাস খুলে নিয়ে যাওয়া, দোকানপাট ও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। এমনকি যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে জিম্মি করে গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এর সঙ্গে একের পর এক হত্যাকাণ্ড ও মাদকসংক্রান্ত অপরাধের ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ময়মনসিংহ জেলায় ৯৬টি হত্যাকাণ্ড, ২২৫টি ধর্ষণ এবং ২৩৬টি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিপুলসংখ্যক গ্রেপ্তার ও মাদক উদ্ধারের পরও মাদক এবং অপরাধের বিস্তার নিয়ে প্রশ্ন তুলছেন নগরবাসী। নগরীর গাঙ্গিনারপাড়, পাটগুদাম, ব্রিজ মোড়, চরপাড়া, কাঁচিঝুলি, কৃষ্টপুর, মিন্টু কলেজ রেলক্রসিং, সানকিপাড়া, সেহড়া,...
Developed by BDITHOST