PoribortonKantho.Com
ঢাকা, বুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
ফতুল্লায় আবাসিক মাদ্রাসায় ভয়াবহ আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে চার শিক্ষার্থী আইসিইউতে ● স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন ছাত্রশক্তির হাসিব আল ইসলাম ● রাজশাহীতে বিমানবন্দর থেকে দু’টি গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বাইরে নেওয়া হলো মন্ত্রীকে ● না.গঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের ● শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর ● ময়মনসিংহে আইনশৃঙ্খলার অবনতি, ১০ মাসে ৯৬ খুন ● বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণী, পরিবারসহ ঘরে তালা দিয়ে উধাও প্রেমিক ●

শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
১০ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

Link Copied!

দেশের শ্রমজীবীদের চিকিৎসা নিশ্চিতে ৬টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ৬টি ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো স্থাপন করা হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যাবিশিষ্ট ৬টি ডেডিকেটেড হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, শ্রমজীবীদের সুচিকিৎসার জন্য সরকার ১০০ বেডের ৬টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো স্থাপন করা হবে, যা শুধু শ্রমিক ভাইদের চিকিৎসা প্রদান করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের জন্য নির্দিষ্ট এই হাসপাতালগুলোর নামকরণ এবং তৈরির প্রক্রিয়াটি বিশেষভাবে শুধু শ্রমিকদের সেবার বিষয়টি মাথায় রেখেই করা হবে।

এসময় অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট ও খাতওয়ারি সংকটের তীব্র চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা, শিল্প ও চিকিৎসা খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস ও অকার্যকর করে ফেলা হয়েছিল। দেশীয় খনিজ সম্পদ যথাযথভাবে ব্যবহার না করে জ্বালানি খাতকে সম্পূর্ণ আমদানিনির্ভর করে তোলা হয়েছিল।

আরো পড়ুন  শাহজালালে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মন্তব্য করুন
আরও পড়ুন

বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণী, পরিবারসহ ঘরে তালা দিয়ে উধাও প্রেমিক

১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

মাদক আইনের অস্পষ্টতায় বিপাকে হোমিওপ্যাথিক ওষুধ আমদানিকারকরা

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব

বুড়িগঙ্গার বুকে ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ

আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গু’লি, আহত বাংলাদেশি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

সব ধর্মাবলম্বীর অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই