PoribortonKantho.Com
ঢাকা, বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
পরাজিত শক্তি আর কখনো ফিরতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ● প্রথম বাংলাদেশি আলোকচিত্রী হিসেবে হিপার গ্র্যান্ড প্রাইজ জিতলেন পিনু রহমান ● ডেপুটি স্পিকারের কাছে ১১ দাবি তুলে ধরলেন তরুণরা ● এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ● গাবতলীতে বাস চাপায় দুই নারীর মৃত্যু ● বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর ● ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত ●

ফতুল্লায় আবাসিক মাদ্রাসায় ভয়াবহ আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে চার শিক্ষার্থী আইসিইউতে

সানোয়ার খান,নারায়ণগঞ্জ:
১০ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম

Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত ৬৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে রাখা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত পাঠাগার ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। সেখানে বিপুল পরিমাণ বই ও কাগজপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভোর পৌনে ৪টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
মাদ্রাসাটিতে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে, যাদের অধিকাংশই আবাসিক। অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকায় আগুনের ধোঁয়া দ্রুত ভবনের বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। এতে শ্বাসকষ্ট ও ধোঁয়াজনিত অসুস্থতায় অনেক শিক্ষার্থী আক্রান্ত হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থীকে ওই ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। অন্যদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া আরও রোগী জরুরি বিভাগে আসছেন।
আইসিইউতে চিকিৎসাধীন চার শিক্ষার্থী হলেন— ইউসুফ (১৮), খাইরুল (২২), জোবায়ের (১৮) ও একই নামের অপর শিক্ষার্থী ইউসুফ (১৮)।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

আরো পড়ুন  নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ

মন্তব্য করুন
আরও পড়ুন

ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত

ফতুল্লায় আবাসিক মাদ্রাসায় ভয়াবহ আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে চার শিক্ষার্থী আইসিইউতে

স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন ছাত্রশক্তির হাসিব আল ইসলাম

রাজশাহীতে বিমানবন্দর থেকে দু’টি গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বাইরে নেওয়া হলো মন্ত্রীকে

না.গঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের

শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে আইনশৃঙ্খলার অবনতি, ১০ মাসে ৯৬ খুন

বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণী, পরিবারসহ ঘরে তালা দিয়ে উধাও প্রেমিক

১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

মাদক আইনের অস্পষ্টতায় বিপাকে হোমিওপ্যাথিক ওষুধ আমদানিকারকরা

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব

বুড়িগঙ্গার বুকে ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নৌকা মিছিল’