PoribortonKantho.Com
ঢাকা, বুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
ফতুল্লায় আবাসিক মাদ্রাসায় ভয়াবহ আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে চার শিক্ষার্থী আইসিইউতে ● স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন ছাত্রশক্তির হাসিব আল ইসলাম ● রাজশাহীতে বিমানবন্দর থেকে দু’টি গ্রেনেড উদ্ধার, পেছনের ফটক দিয়ে বাইরে নেওয়া হলো মন্ত্রীকে ● না.গঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের ● শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর ● ময়মনসিংহে আইনশৃঙ্খলার অবনতি, ১০ মাসে ৯৬ খুন ● বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণী, পরিবারসহ ঘরে তালা দিয়ে উধাও প্রেমিক ●

মাদক আইনের অস্পষ্টতায় বিপাকে হোমিওপ্যাথিক ওষুধ আমদানিকারকরা

স্টাফ রিপোর্টার
৯ নভেম্বর ২০২৬, ৫:৩১ পিএম

Link Copied!

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নিয়ে দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধের ফিনিশড ডোজেজ ডাইলিউশন আমদানি করা হলেও সংশোধিত মাদক আইনে অস্পষ্টতার কারণে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। সুনির্দিষ্ট নীতিমালা ছাড়াই এসব ওষুধ আমদানিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স নেওয়ার নির্দেশ দেওয়ায় আমদানি কার্যক্রম প্রায় বন্ধের উপক্রম হয়েছে। এতে প্রয়োজনীয় ওষুধের সংকটে পড়েছেন চিকিৎসক ও রোগীরা। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত জটিলতা নিরসন না হলে দেশের হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশের ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স নেওয়ার নির্দেশ দেয়। চিঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৬)-এর ১০ ধারার উপধারা ১-এর দফা ‘গ’ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৭৪ ধারা উল্লেখ করা হয়। তবে আমদানিকারকদের দাবি, ফিনিশড ডোজেজ ফর্মের ক্ষেত্রে লাইসেন্স বাধ্যতামূলক করার বিষয়টি আইনে স্পষ্ট নয়। ফলে বিভিন্ন স্থানে লাইসেন্সের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণ রাজস্ব দিতে হচ্ছে।

বর্তমানে দেশে ১৬টি প্রতিষ্ঠান হোমিওপ্যাথিক ওষুধ আমদানি করছে এবং প্রায় ২৬টি কোম্পানি উৎপাদনের সঙ্গে যুক্ত। ব্যবসায়ীদের অভিযোগ, গত দুই বছর ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হস্তক্ষেপে আমদানিকারক ও খুচরা বিক্রেতারা হয়রানির শিকার হচ্ছেন। উচ্চ আদালতে মামলা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আবেদন করেও সমস্যার সমাধান হয়নি।

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতিদিন চার শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। কিন্তু সরবরাহ-সংকটের কারণে প্রয়োজনীয় ওষুধ দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিভিন্ন দোকানে ঘুরেও ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন অনেক রোগী।

আরো পড়ুন  কালিহাতীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মন্তব্য করুন
আরও পড়ুন

বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণী, পরিবারসহ ঘরে তালা দিয়ে উধাও প্রেমিক

১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

মাদক আইনের অস্পষ্টতায় বিপাকে হোমিওপ্যাথিক ওষুধ আমদানিকারকরা

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব

বুড়িগঙ্গার বুকে ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ

আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গু’লি, আহত বাংলাদেশি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

সব ধর্মাবলম্বীর অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই