PoribortonKantho.Com
ঢাকা, শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন ● ৯ অক্টোবর জাতীয় শ্রমিক কাউন্সিল, দাবি নিয়ে আন্দোলনের ঘোষণা ● বাইক, গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ● একাধিক বিয়ে ও বাল্যবিয়ের সুযোগ থাকছে না ● সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিল সরকার ● শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ● আ.লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যান জালাল ●

একাধিক বিয়ে ও বাল্যবিয়ের সুযোগ থাকছে না

স্টাফ রিপোর্টার
৩ অক্টোবর ২০২৬, ৩:৩২ পিএম

Link Copied!

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেওয়া রোধ করা সম্ভব হবে।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা জানান।

আইনমন্ত্রী বলেন, বিবাহ নিবন্ধনের এ অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে।

আসাদুজ্জামান বলেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনের তথ্য সংরক্ষিত থাকলে একজন ব্যক্তি আগে কোথাও বিয়ে করেছেন কিনা, তা যাচাই করা সম্ভব হবে। কোনো ব্যক্তি এক জায়গায় বিয়ে করার পর তথ্য গোপন করে অন্য জায়গায় আবার বিয়ে করতে গেলে অনলাইনে তার আগের বিবাহের তথ্য দেখা যাবে। এর ফলে পূর্ববর্তী স্ত্রীর অনুমতি ছাড়া ওই ব্যক্তির আরেকটি বিয়ে নিবন্ধনের বিষয়টি যাচাই করা সম্ভব হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, অনলাইনে বিবাহ নিবন্ধনের তথ্য ব্যবহারের মাধ্যমে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধেও সহায়তা পাওয়া যাবে। বিবাহের তথ্য জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় তথ্যের সঙ্গে যুক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বৈবাহিক অবস্থার তথ্য যাচাইয়ের সুযোগ তৈরি হবে।

আসাদুজ্জামান বলেন, ভবিষ্যতে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রী বা সন্তানদের পক্ষ থেকে একাধিক দাবি উঠলেও নিবন্ধিত বিবাহের তথ্যের মাধ্যমে বিষয়টি যাচাই করা সম্ভব হবে এবং এ ধরনের দাবি নিয়ে মামলা-মোকদ্দমার সুযোগ কমবে। রাষ্ট্রের ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না।

আইনমন্ত্রী আসাদুজ্জামান আরও বলেন, বিদেশে থাকা বা বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রেও অনলাইনে সংরক্ষিত বিবাহ নিবন্ধনের তথ্য কাজে লাগবে বলে জানান আইনমন্ত্রী। কোনো ব্যক্তি বিদেশে গিয়ে তার স্ত্রীকে সঙ্গে নিতে চাইলে সংশ্লিষ্ট দেশ থেকে অনলাইনে বিবাহের তথ্য যাচাই করা সম্ভব হবে। এর মাধ্যমে ওই ব্যক্তির প্রকৃত স্ত্রী কে, সে বিষয়ে দ্রুত তথ্য পাওয়া যাবে।

আরো পড়ুন  ১১তম আয়ুর্বেদ দিবস উদযাপন ক‌রল ভারতীয় হাইক‌মিশন

এছাড়া, ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিন একই জায়গায় থাকার প্রভাব ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী আসাদ্দুজ্জামান।

তিনি বলেন, ঢাকা শহরের সাব-রেজিস্ট্রাররা দীর্ঘদিন একই জায়গায় থাকায় তাদের বদলি করতে গেলে বিভিন্ন দিক থেকে তদবির আসে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ঢাকা শহরের মধ্যে সাব-রেজিস্ট্রারদের পোস্টিং লটারি ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিয়মনীতি মেনে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

আ.লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যান জালাল

মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা

কানাডায় আলিশান সাম্রাজ্য, মদ ব্যবসায়ী সালমানের শ্বশুর কে এই শেখ নূর

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

নতুন কোনো যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সার মজুতের সংবাদ সংগ্রহে গিয়ে হা’ম’লা’র শিকার সাংবাদিক

জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

ঢাবির ‘মধুর ক্যান্টিন’ থেকে একাত্তরের চেতনা মুছে ফেলার অপচেষ্টা চলছে: রিজভী