PoribortonKantho.Com
ঢাকা, বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার ● বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী ● শাহজালালে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ● আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি ● প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ ● বাংলাদেশে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের ‘হাব’ গড়তে চায় ইতালি ● বাংলাদেশে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের ‘হাব’ গড়তে চায় ইতালি ●

কালিহাতীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
১৩ অক্টোবর ২০২৬, ৩:১৬ পিএম

Link Copied!

মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ এপ্রিল ২০২৬, সোমবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সেক্রেটারি মো. তালেব মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের গোহালিয়াবাড়ী দক্ষিণ এলাকার ইউপি সদস্য মো. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোরশেদা খানম ডলি। এ ছাড়া উপস্থিত ছিলেন সরাতৈল দক্ষিণ এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শরীফ মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আনিসুর রহমান।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে মাদকবিরোধী আন্দোলনের বিকল্প নেই। এ জন্য অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে মাদকমুক্ত সমাজ গঠন এবং আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরো পড়ুন  ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

মন্তব্য করুন
আরও পড়ুন

বাংলাদেশে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের ‘হাব’ গড়তে চায় ইতালি

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

দুই লাইনের কবিতায় জীবনবোধ, ‘এক পলকের কাব্য’ সিজন টুতে সম্মানিত ৬ কবি

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান

কিশোরগ্যাং কিরন রবি দাশের হামলার শিকার ঋষীধারা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অংকন ব্যাণাজীর

শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী

নির্ধারিত দামের বেশি মূল্যে এলপিজি বিক্রি ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

সাংবাদিকদের গণপূর্তমন্ত্রী সচিবালয় সরানোর প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন

কালিহাতীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত