মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল ২০২৬, সোমবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সেক্রেটারি মো. তালেব মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের গোহালিয়াবাড়ী দক্ষিণ এলাকার ইউপি সদস্য মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোরশেদা খানম ডলি। এ ছাড়া উপস্থিত ছিলেন সরাতৈল দক্ষিণ এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শরীফ মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আনিসুর রহমান। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে পরিবার,...
Developed by BDITHOST