প্রথম বাংলাদেশি আলোকচিত্রী হিসেবে হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড প্রাইজ জিতেছেন পিনু রহমান। ‘ফ্যামিলি’ (পরিবার) থিমে তোলা ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।
পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আড়াই কোটি টাকা।
সোমবার (১০ নভেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফিউচার মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পিনু রহমানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দুবাইভিত্তিক আন্তর্জাতিক এই আলোকচিত্র প্রতিযোগিতার ১৫তম আসরের সর্বোচ্চ স্বীকৃতি এটি।