PoribortonKantho.Com
ঢাকা, শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
ধানমন্ডিতে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪ ● এটিইউর নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’, সিটিটিসিরও নাম বদল ● সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোঃ কামরুল ইসলামকে সম্মাননা ● ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের মা ও স্ত্রীর ● গ্যাস নিয়ে সুখবর ● অনলাইনে ভূমি অভিযোগ নিষ্পত্তিতে শীর্ষে চট্টগ্রাম ●

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

স্টাফ রিপোর্টার
২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:২১ পিএম

Link Copied!

নিত্যদিনের ব্যয় বৃদ্ধির চাপ এখন ঘিরে ধরেছে উচ্চ মধ্যবিত্তদেরও। বেশিরভাগ মানুষ বলছেন, সব কিছুর খরচ এতটা বেড়েছে যে, বেতনের সঙ্গে সামঞ্জস্য নেই। ফলে জীবনযাপনের হিসাব মেলাতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের বাজারে যেন ‘আগুন’। প্রায় সব পণ্যের দাম লাগামহীন। যে যেভাবে পারছেন দাম বাড়াচ্ছেন। স্বেচ্ছাচার অবস্থা। বাজারে এক ধরনের ‘লুটপাট’ চলছে বললেও ভুল বলা হবে না।

রাজধানীর বিভিন্ন বাজারে আসা ক্রেতাদের অনেকে। তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহণ ব্যয় যতটা বেড়েছে, তার চেয়ে অনেক বেশি হারে বাড়ানো হচ্ছে পণ্যের দাম। বাড়তি খরচের এমন বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ভোক্তার ঘাড়ে। অথচ যথাযথভাবে বাজার নিয়ন্ত্রণের সব দায় ও দায়িত্ব সরকারের। কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধির চার দিন পার হলেও বাজার এখনো নিয়ন্ত্রণহীন। বাস্তবে তদারকি সংস্থার কোনো প্রতিফলন নেই।

বৃহস্পতিবার সরেজমিন রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি পণ্যে বেশি দাম হাঁকা হচ্ছে। যার সঙ্গে পাইকারি বাজার থেকে অনেক তফাত। কেস স্টাডি হিসাবে কয়েকটি পণ্যের উদাহরণ তুলে ধরা হলো।

বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজারে আল্লাহর দান রাইস এজেন্সির মালিক ও পাইকারি আড়তদার সিদ্দিকুর রহমান যুগান্তরকে বলেন, তেলের দাম বাড়ার পর বগুড়া থেকে একটি ট্রাক কাওরান বাজারে আনতে ১৬ হাজার টাকা খরচ হচ্ছে, যা আগে ১৪ হাজার টাকা ছিল। প্রতি ট্রাকে ৩০০ বস্তা (৫০ কেজির বস্তা) চাল আনা যায়। ট্রাকপ্রতি ২ হাজার টাকা বাড়ায় ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ১০ টাকা। কিন্তু খুচরা বিক্রেতারা এ অজুহাত কাজে লাগিয়ে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বাড়িয়ে বিক্রি করছেন। কিন্তু সেখানে কোনো অভিযান নেই। কোনো সংস্থা তাদের কিছু বলছে না।

বুধবার রাত পৌনে ১টার দিকে যশোরে সাতমাইল বারিনগর বাজার থেকে রাজধানীর পাইকারি আড়ত কাওরান বাজারে ট্রাকে করে ৬৫ মন বা ২ হাজার ৪০০ কেজি বেগুন নিয়ে এসেছেন সবজি ব্যাপারী মো. ইকবাল করিম ভূঁইয়া। যশোরে কৃষক পর্যায় থেকে প্রতিকেজি বেগুন সর্বোচ্চ ৭০ টাকা দিয়ে কিনেছেন এই ব্যাপারী। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আগে একটি মাঝারি আকারের ট্রাক ভাড়া ছিল ১৮ হাজার টাকা। তেলের দাম বাড়ার পর ট্রাকপ্রতি ৩ হাজার টাকা ভাড়া বেড়েছে।

আরো পড়ুন  সিঙ্গাপুর স্ট্রোকে আক্রান্ত হয়ে রামচন্দ্রপুরে প্রবাসী উসমান গনির মৃত্যু

বুধবার গুনতে হয়েছে ২১ হাজার টাকা, যা পণ্যের দামে যোগ হয়েছে। কেজি হিসাবে প্রতিকেজি বেগুনে বাড়তি ১ টাকা ২৫ পয়সা মূল্য বেড়েছে। কিন্তু বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারের পাইকারি আড়ত হয়ে এই বেগুন খুচরা পর্যায়ে বিক্রি হয়েছে কেজিপ্রতি ১২০ টাকায়, যা তেলের মূল্যবৃদ্ধির আগে ১০০ টাকা ছিল। সেক্ষেত্রে কেজিতে ১ টাকা ২৫ পয়সা বাড়লেও তেলের দাম বৃদ্ধির অজুহাতে খুচরায় কেজিতে ২০ টাকা বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

অনলাইনে ভূমি অভিযোগ নিষ্পত্তিতে শীর্ষে চট্টগ্রাম

রাজবাড়ীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ

আলিপুরা সেতুতে দেড় ঘণ্টা মেরামত, ঢাকামুখী এক লেনে যান চলাচল

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

ছয় বছরেও সন্ধান মেলেনি সাইফুল ইসলামের

এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল

এআই থেকে শপিং—ইউটিউবের নতুন ফিচারে বদলাচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা

২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

কালিয়াকৈরে আগুনে পুড়ল দুই কলোনির ২৩ ঘর ও ৫ দোকান

অস্ট্রেলিয়ার সরকারি মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের নিরাপত্তা লঙ্ঘনের দাবি

শিবপুরে ২৯৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার