নিত্যদিনের ব্যয় বৃদ্ধির চাপ এখন ঘিরে ধরেছে উচ্চ মধ্যবিত্তদেরও। বেশিরভাগ মানুষ বলছেন, সব কিছুর খরচ এতটা বেড়েছে যে, বেতনের সঙ্গে সামঞ্জস্য নেই। ফলে জীবনযাপনের হিসাব মেলাতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের বাজারে যেন ‘আগুন’। প্রায় সব পণ্যের দাম লাগামহীন। যে যেভাবে পারছেন দাম বাড়াচ্ছেন। স্বেচ্ছাচার অবস্থা। বাজারে এক ধরনের ‘লুটপাট’ চলছে বললেও ভুল বলা হবে না। রাজধানীর বিভিন্ন বাজারে আসা ক্রেতাদের অনেকে। তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহণ ব্যয় যতটা বেড়েছে, তার চেয়ে অনেক বেশি হারে বাড়ানো হচ্ছে পণ্যের দাম। বাড়তি খরচের এমন বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ভোক্তার ঘাড়ে। অথচ যথাযথভাবে বাজার নিয়ন্ত্রণের সব দায় ও দায়িত্ব সরকারের। কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধির চার দিন পার হলেও বাজার এখনো নিয়ন্ত্রণহীন। বাস্তবে তদারকি সংস্থার কোনো প্রতিফলন...
Developed by BDITHOST