PoribortonKantho.Com
ঢাকা, শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
ডিআইজি পরিচয়ের জেরে কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজির ● বাংলাদেশ-ভারত বৈঠক শেষ হচ্ছে আজ ● প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন ● ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’ ● ‎রাজধানীতে ২০ অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ● সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ● কালিয়াকৈরে ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার ●

‎রাজধানীতে ২০ অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার
৮ অক্টোবর ২০২৬, ৫:৩১ পিএম

Link Copied!

‎রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অটোরিকশার গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), রমনা ট্রাফিক বিভাগ ও হাজারীবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিপিডিসির স্টেশন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২০টি অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

‎ডিপিডিসির স্টেশন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকা যুগান্তরকে বলেন, রাজধানীজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে ডিপিডিসি, পুলিশ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে হাজারীবাগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অটোরিকশা গ্যারেজের জন্য বিদ্যুৎ নীতিমালা অনুযায়ী আলাদা মিটারের ব্যবস্থা থাকলেও অভিযানে বাণিজ্যিক লাইসেন্সের মাধ্যমে পরিচালিত গ্যারেজ পাওয়া গেছে। এসব গ্যারেজে অটোরিকশা চার্জিং স্টেশন হিসেবে ব্যবহারের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। আইন অনুযায়ী শুধু বাণিজ্যিক লাইসেন্স দিয়ে অটোরিকশা চার্জ দেওয়ার সুযোগ নেই।

‎তিনি বলেন, অনেক গ্যারেজ মালিক বৈধ ট্রেড লাইসেন্স থাকার দাবি করলেও সেগুলো বাণিজ্যিক লাইসেন্স। বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। তবে অনেক গ্যারেজ মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তি অভিযানে বাধা সৃষ্টি করেছেন। অভিযানকালে অবৈধ মিটার, বৈদ্যুতিক তার ও চার্জিং পয়েন্টসহ অবৈধ বিদ্যুৎ সংযোগের সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে।

আরো পড়ুন  সিঙ্গাপুর স্ট্রোকে আক্রান্ত হয়ে রামচন্দ্রপুরে প্রবাসী উসমান গনির মৃত্যু

মন্তব্য করুন
আরও পড়ুন

কালিয়াকৈরে ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা

চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার

দেশের সব হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

সিইসিকে স্থানীয় নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত