প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) পদে নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। তাকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।