পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতেরও রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার। রোববার (৪ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি শুধু আদালতের বিষয় নয়, এর সঙ্গে রাজনৈতিক সদিচ্ছার ব্যাপারটিও জড়িত। এ সময় বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস সফর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও বলেন, সফরকালে মেটা বিভিন্ন সেক্টরে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশে মেটার অফিস চালুর বিষয়টিও মাথায় রেখেছে কোম্পানিটি। সবমিলিয়ে লস অ্যাঞ্জেলস সফরে অ্যাপল, মেটা, সিসকোসহ নানা প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে ১৫টির বেশি মিটিং হয়েছে বলেও জানান তিনি।