PoribortonKantho.Com
ঢাকা, শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. অর্থনীতি
  4. রাজনীতি
  5. আন্তর্জাতিক
  6. সারাদেশ
  7. ধর্ম
  8. শিক্ষা
  9. স্বাস্থ্য
  10. খেলাধুলা
  11. বিনোদন
  12. চাকরি
শিরোনাম
ধানমন্ডিতে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪ ● এটিইউর নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’, সিটিটিসিরও নাম বদল ● সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোঃ কামরুল ইসলামকে সম্মাননা ● ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের মা ও স্ত্রীর ● গ্যাস নিয়ে সুখবর ● অনলাইনে ভূমি অভিযোগ নিষ্পত্তিতে শীর্ষে চট্টগ্রাম ●

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোলাগঞ্জ স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

Link Copied!

 

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর থানা পুলিশ সার্বক্ষণিক উপস্থিত ছিল।

অভিভাবক সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চূড়ান্ত ফলাফলে নির্বাচিত ৪ জন হলেন:
মোঃ আব্দুর নূর ১৮৬ ভোট, মোঃ আজিজুল হক – ১৭২ ভোট, মোঃ ইয়ার হোসেন – ১৭১ ভোট এবং মোঃ জয়নুদ্দীন মজুমদার – ১৫৭ ভোট। এছাড়া মোঃ ইসমাইল উদ্দিন ১৫১ ভোট এবং মোঃ মঞ্জুরুল হক ১৪২ ভোট পেয়েছেন।

এ সময় নির্বাচন পরিদর্শনে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল সাত্তার মিয়া, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবদল সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. হজরত আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক অভিভাবক।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ অভিভাবক ও এলাকাবাসী।

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার হোসেন বলেন, সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং নব-নির্বাচিতদের অভিনন্দন জানান।

সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবদল সভাপতি মো. হজরত আলী বলেন, দীর্ঘদিন পর এমন উৎসবমুখর নির্বাচনে এলাকাবাসী আনন্দিত।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নব-নির্বাচিতরা। তারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করায় সকল অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন  সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোঃ কামরুল ইসলামকে সম্মাননা

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার বলেন, “সুন্দর পরিবেশে সুন্দরভাবে নির্বাচন পরিচালনা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

নব-নির্বাচিত সকলকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

অনলাইনে ভূমি অভিযোগ নিষ্পত্তিতে শীর্ষে চট্টগ্রাম

রাজবাড়ীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ

আলিপুরা সেতুতে দেড় ঘণ্টা মেরামত, ঢাকামুখী এক লেনে যান চলাচল

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

ছয় বছরেও সন্ধান মেলেনি সাইফুল ইসলামের

এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল

এআই থেকে শপিং—ইউটিউবের নতুন ফিচারে বদলাচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা

২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

কালিয়াকৈরে আগুনে পুড়ল দুই কলোনির ২৩ ঘর ও ৫ দোকান

অস্ট্রেলিয়ার সরকারি মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের নিরাপত্তা লঙ্ঘনের দাবি

শিবপুরে ২৯৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার