PoribortonKantho.Com
ঢাকা, রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
‘বিএনপি চাঁদাবাজ দল’, সালমানের এমন বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ● সবুজ নৌপরিবহনে জাতীয় কর্মপরিকল্পনা করছে সরকার: নৌপরিবহন মন্ত্রী ● সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’ ● ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী ● মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা, কঠোর ব্যবস্থা চান ডিএনসিসি প্রশাসক ● গাজীপুরে রিসোর্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪ ● ধানমন্ডিতে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ●

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

স্টাফ রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৫ পিএম

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮০ জন সন্দেহজনক এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের শনিবারের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯৯ জনে।

একই সময়ে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন চিকিৎসা নিয়ে ছাড় পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মৃত্যুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় একজন করে মারা গেছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে ১০১ জনের।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকায় ৩৯৪ জন। এরপর চট্টগ্রামে ২৪২, সিলেটে ১৩১, বরিশালে ৯৫, ময়মনসিংহে ৬২, খুলনায় ৩২, রাজশাহীতে ১৫ এবং রংপুরে ৯ জন শনাক্ত হয়েছেন।

১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকায় ৭৯ হাজার ৩১৪ জন। চট্টগ্রামে এ সংখ্যা ৩৭ হাজার ১৫৯, বরিশালে ২০ হাজার ২৮৪, খুলনায় ১২ হাজার ২৭৭, সিলেটে ১৪ হাজার ৯৩৫, রাজশাহীতে ১০ হাজার ৪৫৮, ময়মনসিংহে ৯ হাজার ১৫৬ এবং রংপুরে ৩ হাজার ২৩০ জন।

আরো পড়ুন  ‘বিএনপি চাঁদাবাজ দল’, সালমানের এমন বক্তব্য ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্য করুন
আরও পড়ুন

ধানমন্ডিতে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

এটিইউর নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’, সিটিটিসিরও নাম বদল

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোঃ কামরুল ইসলামকে সম্মাননা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের মা ও স্ত্রীর

গ্যাস নিয়ে সুখবর

অনলাইনে ভূমি অভিযোগ নিষ্পত্তিতে শীর্ষে চট্টগ্রাম

রাজবাড়ীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ

আলিপুরা সেতুতে দেড় ঘণ্টা মেরামত, ঢাকামুখী এক লেনে যান চলাচল

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

ছয় বছরেও সন্ধান মেলেনি সাইফুল ইসলামের