PoribortonKantho.Com
ঢাকা, রবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব ● শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতেরও রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার ● পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● তৃণমূল ছেড়ে এবার বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক ● এবার বাড়ল অটোগ্যাসের দাম ● পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব ● বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন ●

পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব

প্রতিনিধির নাম:
৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ এএম

Link Copied!

পিছিয়ে পড়া নারী ও শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তারা বলেন, নারী ও শিশুদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা গেলে তারা শুধু স্বাবলম্বীই হবে না, দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র আয়োজিত “পিছিয়ে পড়া নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্ম” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি এস এম মোমো-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের উপদেষ্টা মো. মঞ্জুর হোসেন ঈসা ও সাকিনা কাইউম অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রহুল আমিন দুলাল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া নারী ও শিশুদের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—এই তিনটি ক্ষেত্রকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করতে হবে।
সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে এখনো অনেক নারী ও শিশু শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সুযোগ থেকে পিছিয়ে রয়েছে। তাদের এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকাত আলী, পরিবেশবিদ ড. আব্দুল ওয়াহাব, সপ্ননিবাসের ব্যবস্থাপনা পরিচালক সোলায়মান শাওন, প্রফেসর আব্দুস সাত্তার, মোহাম্মাদপুর মহিলা কলেজের সভাপতি এডভোকেট আক্তারুজ্জামান, মানবাধিকার নেতা এইচ এম মনিরুজ্জামান, আরকে রিপন, কবি আব্দুল মান্নান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সীমা পুষ্প, সদস্য সচিব মনিরা বুলবুল, সহ-সভাপতি ইলোরা ইয়াসমীন, নারী উদ্যোক্তা আনোয়ারা, লিন্ডাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌজন্যে আয়োজিত ফ্রি মেডিক্যাল টিমের কার্যক্রম, নারী উদ্যোক্তাদের বিভিন্ন স্টল এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন পণ্য ও কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন।
আলোচনা সভায় নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে বা সহজলভ্য চিকিৎসাসেবা সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, সুস্থ ও শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই পিছিয়ে পড়া নারী ও শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে হবে।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানসহ ১০ জনকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আলোচনা সভার পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জনপ্রিয় সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে অতিথি, আয়োজক ও অংশগ্রহণকারীদের নিয়ে কেক কাটা হয় এবং দুজন নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন বিতরন করা হয়।

আরো পড়ুন  বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন

এস এম মোমো বলেন, পিছিয়ে পড়া নারী ও শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

মন্তব্য করুন
আরও পড়ুন

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন

৯ অক্টোবর জাতীয় শ্রমিক কাউন্সিল, দাবি নিয়ে আন্দোলনের ঘোষণা

বাইক, গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

একাধিক বিয়ে ও বাল্যবিয়ের সুযোগ থাকছে না

সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিল সরকার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

আ.লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যান জালাল

মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা

কানাডায় আলিশান সাম্রাজ্য, মদ ব্যবসায়ী সালমানের শ্বশুর কে এই শেখ নূর

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা