PoribortonKantho.Com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায় ● চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গু’লি, আহত বাংলাদেশি ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● ৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ● সব ধর্মাবলম্বীর অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই ● ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করবে আইডিইবি ● ভারতের একমাত্র তারকা হিসেবে যে ইতিহাস গড়লেন বিজয় সেতুপতি ●

মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির ১৩ বছর পূর্তিতে বিশেষ সম্মাননা পেলেন প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সভাপতি সাংবাদিক আব্দুল হাই

মোঃ সবুজ মাহমুদ, জামালপুর:
৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

Link Copied!

জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির ১৩ বছর পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী সভাপতি সাংবাদিক আব্দুল হাইকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

গত ১৩ জুলাই ২০২৬ তারিখে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হলেও শারীরিক অসুস্থতার কারণে সেদিন তিনি উপস্থিত থাকতে পারেননি। ফলে ওই সময় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া সম্ভব হয়নি।

পরবর্তীতে আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক আব্দুল হাইয়ের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহ জামাল, ফাল্গুনী টিভির ক্রাইম রিপোর্টার মোঃ মফিদুল ইসলাম এবং সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ক্রাইম রিপোর্টার মোঃ সবুজ মাহমুদ।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত থাকা এবং মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা ও সাংগঠনিক কার্যক্রমে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আরো পড়ুন  বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতের একমাত্র তারকা হিসেবে যে ইতিহাস গড়লেন বিজয় সেতুপতি

ওষুধ কেনার টাকাও ছিল না, নাজমার পাশে দাঁড়ালো ঢাকা জেলা প্রশাসন

ব্যারিস্টার সরোয়ারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন

সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা

১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, ১২ দিন পর বাকলিয়া থেকে গ্রেফতার মানিক

একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, কোন খাতে কতো বরাদ্দ?

মজুরি বোর্ডের প্রথম সভা: বেতন নিয়ে বড় সুখবর পেলেন পোশাকশ্রমিকরা

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা: সাহস, সংগ্রাম ও জনমানুষের ভালোবাসায় অমর এক কিংবদন্তি