জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির ১৩ বছর পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী সভাপতি সাংবাদিক আব্দুল হাইকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। গত ১৩ জুলাই ২০২৬ তারিখে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হলেও শারীরিক অসুস্থতার কারণে সেদিন তিনি উপস্থিত থাকতে পারেননি। ফলে ওই সময় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক আব্দুল হাইয়ের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহ জামাল, ফাল্গুনী টিভির ক্রাইম রিপোর্টার মোঃ মফিদুল ইসলাম এবং সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ক্রাইম রিপোর্টার মোঃ সবুজ মাহমুদ। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা...
Developed by BDITHOST