PoribortonKantho.Com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায় ● চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গু’লি, আহত বাংলাদেশি ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● ৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ● সব ধর্মাবলম্বীর অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই ● ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করবে আইডিইবি ● ভারতের একমাত্র তারকা হিসেবে যে ইতিহাস গড়লেন বিজয় সেতুপতি ●

জেন-জি বিক্ষোভে উত্তাল আরেক দেশ

স্টাফ রিপোর্টার
১ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম

Link Copied!

ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া জেন-জি বিক্ষোভের ঢেউ এবার আছড়ে পড়েছে জার্মানিতে। দেশটির রাজধানী বার্লিনসহ ৩০টির বেশি শহরে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা খাতে বরাদ্দ কমানো এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরোধিতায় শনিবার (৩১ অক্টোবর) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের পশ্চিম পাশের একটি চত্বরে জড়ো হন বিক্ষোভকারীরা। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

‘জেন জেড রেগেল্ট’ নামের একটি জোট এ বিক্ষোভের আয়োজন করে। শনিবার সকাল পর্যন্ত দেশটির ৩৪টি শহরে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। ফ্রাঙ্কফুর্ট, কোলন, মিউনিখ ও বার্লিন ছিল বিক্ষোভের প্রধান কেন্দ্র।

জার্মান পুলিশের হিসাবে, শুধু বার্লিনেই প্রায় ৫ হাজার মানুষ বিক্ষোভ করেছেন। তবে আয়োজকদের দাবি, সেখানে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ১০ হাজার। দেশজুড়ে এক লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানিয়েছে আয়োজক জোট।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, বিক্ষোভকারীদের ছয়টি প্রধান দাবির মধ্যে ছিল জীবনযাত্রার ব্যয় কমানো, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা।

আরো পড়ুন  লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান

মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতের একমাত্র তারকা হিসেবে যে ইতিহাস গড়লেন বিজয় সেতুপতি

ওষুধ কেনার টাকাও ছিল না, নাজমার পাশে দাঁড়ালো ঢাকা জেলা প্রশাসন

ব্যারিস্টার সরোয়ারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন

সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা

১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, ১২ দিন পর বাকলিয়া থেকে গ্রেফতার মানিক

একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, কোন খাতে কতো বরাদ্দ?

মজুরি বোর্ডের প্রথম সভা: বেতন নিয়ে বড় সুখবর পেলেন পোশাকশ্রমিকরা

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা: সাহস, সংগ্রাম ও জনমানুষের ভালোবাসায় অমর এক কিংবদন্তি