ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া জেন-জি বিক্ষোভের ঢেউ এবার আছড়ে পড়েছে জার্মানিতে। দেশটির রাজধানী বার্লিনসহ ৩০টির বেশি শহরে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা খাতে বরাদ্দ কমানো এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরোধিতায় শনিবার (৩১ অক্টোবর) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের পশ্চিম পাশের একটি চত্বরে জড়ো হন বিক্ষোভকারীরা। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। ‘জেন জেড রেগেল্ট’ নামের একটি জোট এ বিক্ষোভের আয়োজন করে। শনিবার সকাল পর্যন্ত দেশটির ৩৪টি শহরে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। ফ্রাঙ্কফুর্ট, কোলন, মিউনিখ ও বার্লিন ছিল বিক্ষোভের প্রধান কেন্দ্র। জার্মান পুলিশের হিসাবে, শুধু বার্লিনেই প্রায় ৫ হাজার মানুষ বিক্ষোভ করেছেন। তবে আয়োজকদের দাবি, সেখানে...
Developed by BDITHOST