PoribortonKantho.Com
ঢাকা, রবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব ● বুড়িগঙ্গার বুকে ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ ● রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া ● মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ ● আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায় ● চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গু’লি, আহত বাংলাদেশি ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ●

প্রাথমিকে ইংরেজি লিসেনিং, স্পিকিংয়ের পরীক্ষা শিক্ষকরা কি বুঝতে পারছেন

স্টাফ রিপোর্টার
২৮ অক্টোবর ২০২৬, ৯:৪২ এএম

Link Copied!

একজন শিক্ষক সিগারেট হাতে নিয়ে কিংবা সিগারেট ফুকতে ফুকতে যখন শিক্ষার্থীদের উপদেশ দেন যে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই উপদেশ শিক্ষার্থীরা কখনো শোনে না ও শুনবে না। আমাদের ইংরেজি শিক্ষকরা শিক্ষার্থীদের সব সময় বাংলায় বলেন যে, তোমরা ইংরেজিতে কথা বলা শিখবে তা না হলে ভালো চাকরি পাবে না, এটি বিদেশে যাওয়ার জন্যও খুব বেশি প্রয়োজন। এসব কোনো কথাই কাজে লাগে না কারণ একজন শিক্ষক যখন ইংরেজিতে কথা বলেন, সেটি শিক্ষার্থীদের জন্য সবচেয় বড় মোটিভেশন, সেটিই শিক্ষার্থীদের জন্য বড় আনন্দ। তারা আনন্দে ইংরেজি শিখতে চাবে কারণ যখন দেখবে যে তাদের শিক্ষক সহজ ও বোধগম্য ভাষায় সুন্দরভাবে ইংরেজিতে কথা বলছেন, তখন তারাও ইংরেজিতে কথা বলতে উৎসাহিত হবে। অনেক শিক্ষক বলেন স্যার, ক্লাসে ইংরেজি বললে শিক্ষার্থীরা বোঝে না। দেখলাম তারা নিজেই বলতে পারছেন না, দ্বিতীয়ত, সেখানে তো আপনার দেখানোর প্রয়োজন নেই, শিক্ষার্থীরা কীভাবে বুঝে সেভাবে বলুন, সেটিও একটি গবেষণা , সেটিই আপনার বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।

ইংরেজিতে কথা বলার কোন অবস্থাতেই নেই শিক্ষার্থীরা! তাদের কাছ থেকে আমাদের আশা করাটা কতটা সঠিক হচ্ছে সেটি ভেবে দেখতে হবে। পাবলিক পরীক্ষার প্রশ্নগুলো দেখলেই বুঝা যায় আমরা কতটা অবাস্তব আশা করছি, শিক্ষার্থীদের কাছ থেকে। এই পরিস্থিতিতে প্রাথমিকের শিক্ষার্থীদের ইংরেজিত কথা বলা ও শোনার প্র্যাকটিস করার কথা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তথা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে। উদ্যোগটি প্রশংসনীয় কিন্তু যে ভাবে বলা হচ্ছে সেটি কতটা কার্যকর সেটি নিয়েই আজকের এই লেখা। প্রাথমিকের শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। লিখিত পরীক্ষার দিনই পরীক্ষার আগে বা পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীর শোনা, বলা ও পড়ার দক্ষতা যাচাই করা হবে। শিক্ষার্থীদের প্রত্যেককে পৃথকভাবে মূল্যায়ন করা হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন/বাকপ্রতিবন্ধী শিশুর ক্ষেত্রে বিকল্প প্রকাশের মাধ্যমে মূল্যায়ন করার কথাও বলা হয়েছে।

আরো পড়ুন  স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্তব্য করুন
আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

সব ধর্মাবলম্বীর অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই

৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করবে আইডিইবি

ভারতের একমাত্র তারকা হিসেবে যে ইতিহাস গড়লেন বিজয় সেতুপতি

ওষুধ কেনার টাকাও ছিল না, নাজমার পাশে দাঁড়ালো ঢাকা জেলা প্রশাসন

ব্যারিস্টার সরোয়ারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন

সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা

১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, ১২ দিন পর বাকলিয়া থেকে গ্রেফতার মানিক