একজন শিক্ষক সিগারেট হাতে নিয়ে কিংবা সিগারেট ফুকতে ফুকতে যখন শিক্ষার্থীদের উপদেশ দেন যে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই উপদেশ শিক্ষার্থীরা কখনো শোনে না ও শুনবে না। আমাদের ইংরেজি শিক্ষকরা শিক্ষার্থীদের সব সময় বাংলায় বলেন যে, তোমরা ইংরেজিতে কথা বলা শিখবে তা না হলে ভালো চাকরি পাবে না, এটি বিদেশে যাওয়ার জন্যও খুব বেশি প্রয়োজন। এসব কোনো কথাই কাজে লাগে না কারণ একজন শিক্ষক যখন ইংরেজিতে কথা বলেন, সেটি শিক্ষার্থীদের জন্য সবচেয় বড় মোটিভেশন, সেটিই শিক্ষার্থীদের জন্য বড় আনন্দ। তারা আনন্দে ইংরেজি শিখতে চাবে কারণ যখন দেখবে যে তাদের শিক্ষক সহজ ও বোধগম্য ভাষায় সুন্দরভাবে ইংরেজিতে কথা বলছেন, তখন তারাও ইংরেজিতে কথা বলতে উৎসাহিত হবে। অনেক শিক্ষক বলেন স্যার, ক্লাসে ইংরেজি বললে শিক্ষার্থীরা বোঝে না। দেখলাম তারা নিজেই বলতে পারছেন...
Developed by BDITHOST