PoribortonKantho.Com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায় ● চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গু’লি, আহত বাংলাদেশি ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● ৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ● সব ধর্মাবলম্বীর অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই ● ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করবে আইডিইবি ● ভারতের একমাত্র তারকা হিসেবে যে ইতিহাস গড়লেন বিজয় সেতুপতি ●

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার

মেরাজ উদ্দিন - রাজশাহী
২১ অক্টোবর ২০২৬, ৩:০২ পিএম

Link Copied!

রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি (OSD) করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রংপুরের একটি কর্মসূচি শেষ করে সামরিক বিমানে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে প্রটোকল অনুযায়ী তিনি একে একে হাত মেলান।

তবে বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের পরপরই আকস্মিকভাবে নির্ধারিত নিয়ম ভেঙে তাঁর সাথে কোলাকুলি বা জড়িয়ে ধরার চেষ্টা করেন।

একজন শীর্ষ সরকারি কর্মকর্তার এমন অপেশাদার আচরণে প্রধানমন্ত্রী এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা প্রটোকল কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে বিমানবন্দরে উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দও এ ঘটনায় অসন্তোষ ব্যক্ত করেন।

ঘটনার পরপরই সন্ধ্যায় প্রধানমন্ত্রী রাজশাহী ত্যাগ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রটোকল লঙ্ঘনের ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের নির্দেশনায় জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখা থেকে উপ-সচিব জেতী প্রু স্বাক্ষরিত একটি জরুরি প্রজ্ঞাপনের মাধ্যমে মো. ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

সরকারি আদেশ পাওয়ার পর ওই রাতেই আনুমানিক ১১টার দিকে ওএসডি হওয়া বিভাগীয় কমিশনার ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ আগস্ট অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল। তবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা না হলেও, সফরসঙ্গী এক মন্ত্রীর মতে, একজন উচ্চপদস্থ কর্মকর্তার প্রটোকল জানা থাকার কথা এবং তাঁর এমন অনাকাঙ্ক্ষিত আচরণের কারণেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো পড়ুন  ১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, ১২ দিন পর বাকলিয়া থেকে গ্রেফতার মানিক

মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতের একমাত্র তারকা হিসেবে যে ইতিহাস গড়লেন বিজয় সেতুপতি

ওষুধ কেনার টাকাও ছিল না, নাজমার পাশে দাঁড়ালো ঢাকা জেলা প্রশাসন

ব্যারিস্টার সরোয়ারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন

সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা

১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, ১২ দিন পর বাকলিয়া থেকে গ্রেফতার মানিক

একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, কোন খাতে কতো বরাদ্দ?

মজুরি বোর্ডের প্রথম সভা: বেতন নিয়ে বড় সুখবর পেলেন পোশাকশ্রমিকরা

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা: সাহস, সংগ্রাম ও জনমানুষের ভালোবাসায় অমর এক কিংবদন্তি