রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি (OSD) করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রংপুরের একটি কর্মসূচি শেষ করে সামরিক বিমানে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে প্রটোকল অনুযায়ী তিনি একে একে হাত মেলান। তবে বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের পরপরই আকস্মিকভাবে নির্ধারিত নিয়ম ভেঙে তাঁর সাথে কোলাকুলি বা জড়িয়ে ধরার চেষ্টা করেন। একজন শীর্ষ সরকারি কর্মকর্তার এমন অপেশাদার আচরণে প্রধানমন্ত্রী এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা প্রটোকল কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে বিমানবন্দরে উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দও এ ঘটনায় অসন্তোষ ব্যক্ত করেন। ঘটনার পরপরই সন্ধ্যায় প্রধানমন্ত্রী রাজশাহী ত্যাগ...
Developed by BDITHOST