PoribortonKantho.Com
ঢাকা, শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন ● ৯ অক্টোবর জাতীয় শ্রমিক কাউন্সিল, দাবি নিয়ে আন্দোলনের ঘোষণা ● বাইক, গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ● একাধিক বিয়ে ও বাল্যবিয়ের সুযোগ থাকছে না ● সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিল সরকার ● শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ● আ.লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যান জালাল ●

নতুন কোনো যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
১ অক্টোবর ২০২৬, ৪:০১ পিএম

Link Copied!

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আলাদা কোনো যৌথবাহিনী বা ‘অপারেশন ক্লিন হার্ট’র মতো কোনো অভিযান গঠনের পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে দেশব্যাপী অপরাধ দমনে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যৌথবাহিনী গঠনের কোনো প্রকাশ্য ঘোষণা দেইনি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সংস্থার সমন্বিত অপারেশন পরিচালনার পরিকল্পনা রয়েছে। সেই অভিযানে পুলিশ, বিজিবি ও অন্যান্য ফোর্সের পাশাপাশি আনসার ব্যাটালিয়নও থাকবে।

তিনি আরও স্পষ্ট করেন যে, অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’র মতো কোনো বিশেষ অভিযান চালানোর চিন্তাভাবনা সরকারের নেই। মূলত সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের মতো গুরুতর অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিয়মিত ও সমন্বিত উদ্যোগ রয়েছে, সেটিই বর্তমানে চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

আরো পড়ুন  কালিয়াকৈরে আগুনে পুড়ল দুই কলোনির ২৩ ঘর ও ৫ দোকান

মন্তব্য করুন
আরও পড়ুন

আ.লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যান জালাল

মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা

কানাডায় আলিশান সাম্রাজ্য, মদ ব্যবসায়ী সালমানের শ্বশুর কে এই শেখ নূর

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

নতুন কোনো যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সার মজুতের সংবাদ সংগ্রহে গিয়ে হা’ম’লা’র শিকার সাংবাদিক

জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

ঢাবির ‘মধুর ক্যান্টিন’ থেকে একাত্তরের চেতনা মুছে ফেলার অপচেষ্টা চলছে: রিজভী