PoribortonKantho.Com
ঢাকা, রবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব ● বুড়িগঙ্গার বুকে ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ ● রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া ● মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ ● আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায় ● চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গু’লি, আহত বাংলাদেশি ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ●

মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ

স্টাফ রিপোর্টার
৮ নভেম্বর ২০২৬, ২:৫০ পিএম

Link Copied!

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ মেট্রিক টন ধানসহ সরকার সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রবিবার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার ২০২৬ এর প্রতিশ্রুতি অনুযায়ী, বর্তমান সরকারের লক্ষ্য হলো, বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের উদ্দেশ্যে কৃষককেন্দ্রিক একটি আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্যে, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এই সংগ্রহ অভিযানের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।

এফপিএমসি’র সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের মৌসুমে আমন ধান ৩ লক্ষ মেট্রিক টন, সিদ্ধ চাল ৫ লাখ মেট্রিক টন এবং আতপ চাল ৫০ হাজার মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমন ধান কেজি ৩৫ টাকা এবং সিদ্ধ চালের কেজি ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা কেজি দরে কেনা হবে।

ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, আমন ধান সংগ্রহ কার্যক্রম আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে আমন চাল সংগ্রহ কার্যক্রম আগামী ১ ডিসেম্বর তারিখ হতে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা প্রমুখ।

আরো পড়ুন  বুড়িগঙ্গার বুকে ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

মন্তব্য করুন
আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

সব ধর্মাবলম্বীর অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই

৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করবে আইডিইবি

ভারতের একমাত্র তারকা হিসেবে যে ইতিহাস গড়লেন বিজয় সেতুপতি

ওষুধ কেনার টাকাও ছিল না, নাজমার পাশে দাঁড়ালো ঢাকা জেলা প্রশাসন

ব্যারিস্টার সরোয়ারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন

সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা

১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, ১২ দিন পর বাকলিয়া থেকে গ্রেফতার মানিক