চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, গত বছর যা ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এক বছরে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন বা প্রায় ৪২ শতাংশ।
আজ শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সকাল ১১টার পর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে জানা গেছে।