PoribortonKantho.Com
ঢাকা, শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা ● নতুন কোনো যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ● ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ● সার মজুতের সংবাদ সংগ্রহে গিয়ে হা’ম’লা’র শিকার সাংবাদিক ● জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী ● ঢাবির ‘মধুর ক্যান্টিন’ থেকে একাত্তরের চেতনা মুছে ফেলার অপচেষ্টা চলছে: রিজভী ●

সার মজুতের সংবাদ সংগ্রহে গিয়ে হা’ম’লা’র শিকার সাংবাদিক

স্টাফ রিপোর্টার
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৬ পিএম

Link Copied!

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরে অবৈধভাবে ইউরিয়া সার মজুত রাখার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশনের রিপোর্টার, ক্যামেরাপারসনসহ স্থানীয় পাঁচ সাংবাদিক লাঞ্ছিত ও অবরুদ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সীর গুদামে জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন গুদামে অবৈধ সারের মজুত পাওয়ার পর জিজ্ঞাসাবাদ শুরু হলে, সানোয়ার মুন্সীর ছোট ভাই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল স্থানীয় ব্যক্তি সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং তাঁদের লাঞ্ছিত করে অবরুদ্ধ করে রাখে। এ সময় কর্তব্যরত কৃষি কর্মকর্তারাও তাঁদের বাধার মুখে পড়েন। পরবর্তীতে খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ সাংবাদিকদের উদ্ধার করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং গুদাম থেকে ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করে তা সিলগালা করে দেন। এই ন্যাক্কারজনক ঘটনার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

আরো পড়ুন  ন্যাম ভবনের ‘বারান্দাতেও ঘুমাতে হতো’ গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে

মন্তব্য করুন
আরও পড়ুন

ঢাবির ‘মধুর ক্যান্টিন’ থেকে একাত্তরের চেতনা মুছে ফেলার অপচেষ্টা চলছে: রিজভী

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী

বিরোধী দলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন —স্বরাষ্ট্রমন্ত্রী

হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের হাইকমিশনার ত্রিবেদীর সাক্ষাৎ

১১তম আয়ুর্বেদ দিবস উদযাপন ক‌রল ভারতীয় হাইক‌মিশন

বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বিমান, অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল

ন্যাম ভবনের ‘বারান্দাতেও ঘুমাতে হতো’ গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

চট্টগ্রামে এবার ডেভিড জিহাদ আটক