PoribortonKantho.Com
ঢাকা, রবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব ● বুড়িগঙ্গার বুকে ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ ● রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া ● মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণ ● আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায় ● চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গু’লি, আহত বাংলাদেশি ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ●

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, ঢাকা বিভাগেই ৫ জন

স্টাফ রিপোর্টার
৩ নভেম্বর ২০২৬, ৭:৪৩ পিএম

Link Copied!

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এ পর্যন্ত মোট ৪৩৯ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৫ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৪৩ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ২৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে ২৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২০৮ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন  তৃণমূল ছেড়ে এবার বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক

মন্তব্য করুন
আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

সব ধর্মাবলম্বীর অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই

৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করবে আইডিইবি

ভারতের একমাত্র তারকা হিসেবে যে ইতিহাস গড়লেন বিজয় সেতুপতি

ওষুধ কেনার টাকাও ছিল না, নাজমার পাশে দাঁড়ালো ঢাকা জেলা প্রশাসন

ব্যারিস্টার সরোয়ারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন

সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা

১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, ১২ দিন পর বাকলিয়া থেকে গ্রেফতার মানিক