PoribortonKantho.Com
ঢাকা, বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. অর্থনীতি
  4. রাজনীতি
  5. আন্তর্জাতিক
  6. ধর্ম
  7. খেলাধুলা
  8. বিনোদন
  9. চাকরি
শিরোনাম
ছয় বছরেও সন্ধান মেলেনি সাইফুল ইসলামের এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল এআই থেকে শপিং—ইউটিউবের নতুন ফিচারে বদলাচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু কালিয়াকৈরে আগুনে পুড়ল দুই কলোনির ২৩ ঘর ও ৫ দোকান অস্ট্রেলিয়ার সরকারি মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের নিরাপত্তা লঙ্ঘনের দাবি শিবপুরে ২৯৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

মানিকগঞ্জে পরিত্যক্ত গোডাউনে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

মো. নাহিদুর রহমান শামীম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

Link Copied!

 

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরির গোডাউনে ১৩টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের ঘটনায় নয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে এক বছর এবং অপর আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির পরিত্যক্ত গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিক্তা খাতুন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার লুৎফর রহমানের ছেলে মিজানুর রহমান; ঢাকার বাড্ডা এলাকার নিয়ামত মিয়ার ছেলে ইমন হাসান, আব্দুর রহমানের ছেলে তুহিন ও নেয়ামতুল্লাহর ছেলে মাসুদ; গাজীপুরের তেলিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে রুবেল ও দিঘিরচালা এলাকার কালো মিয়ার ছেলে ইব্রাহিম খলিল; জামালপুরের তুলসীপুর এলাকার জিল হাফেজের ছেলে সোহেল রানা; টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার আদম আলীর ছেলে হুমায়ুন কবির এবং ঢাকার বড় বেরাত এলাকার আব্দুর রহমানের ছেলে মারুফ।

প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই গোডাউনে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাতের অভিযোগে নয়জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জবাই করা ১৩টি ঘোড়ার মাংস উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিক্তা খাতুন জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে ঘোড়া জবাই করে ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় মাংস সরবরাহ করার কথা জানিয়েছেন। সিংগাইর উপজেলার হিরু নামের এক ব্যক্তি তাদের ভাড়া করে এ কাজ করাতেন বলেও তারা জানিয়েছেন।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে এ দণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসনের এ অভিযানের মাধ্যমে অবৈধভাবে পশু জবাই ও অননুমোদিতভাবে মাংস প্রক্রিয়াজাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো পড়ুন  দ্রুত বিচার দ্রুত রায়-শাস্তি কার্যকরে দীর্ঘ অপেক্ষা

মন্তব্য করুন
আরও পড়ুন

শিবপুরে ২৯৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোলাগঞ্জ স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

সিঙ্গাপুর স্ট্রোকে আক্রান্ত হয়ে রামচন্দ্রপুরে প্রবাসী উসমান গনির মৃত্যু

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

মানিকগঞ্জে পরিত্যক্ত গোডাউনে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

বালীগাঁওয়ে বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাক টাইটানের জয়

জামালগঞ্জে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ অর্থ সহায়তা

ডিমলায় সড়ক সংস্কারে ফের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, গ্রেপ্তার ১ ও দণ্ডিত ৬

তাহিরপুরের নবাগত ইউএনও রিপামনি দেবীকে বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের শুভেচ্ছা

সিঙ্গাপুর স্ট্রোকে আক্রান্ত হয়ে রামচন্দ্রপুরে প্রবাসী উসমান গনির মৃত্যু

আদমদীঘিতে ডিলারের সার ডিলারের পয়েন্টে নেই, অন্যত্র মজুত-বিক্রির অভিযোগ