PoribortonKantho.Com
ঢাকা, শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. রাজনীতি
  4. সারাদেশ
  5. ধর্ম
  6. শিক্ষা
  7. স্বাস্থ্য
  8. খেলাধুলা
  9. বিনোদন
  10. চাকরি
শিরোনাম
গ্যাস নিয়ে সুখবর ● অনলাইনে ভূমি অভিযোগ নিষ্পত্তিতে শীর্ষে চট্টগ্রাম ● রাজবাড়ীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ● নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ ● আলিপুরা সেতুতে দেড় ঘণ্টা মেরামত, ঢাকামুখী এক লেনে যান চলাচল ● নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে? ● ছয় বছরেও সন্ধান মেলেনি সাইফুল ইসলামের ●

জামালগঞ্জে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ অর্থ সহায়তা

প্রতিনিধির নাম:
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম

Link Copied!

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ :


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের বিকল্প জীবিকা সৃষ্টি ও কৃষি কার্যক্রম পুনরায় শুরু করার লক্ষ্যে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। উপজেলার ৩ নম্বর ফেনারবাক ইউনিয়নের ১৯০টি ক্ষতিগ্রস্ত পরিবার এবং ৬ নম্বর জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ১৩০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে নগদ অর্থ দেওয়া হয়েছে। এতে মোট ৩২০ জন উপকারভোগীর মাঝে ৩২ লাখ টাকা বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের জরুরি ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি বিকল্প জীবিকার উদ্যোগ নিতে এবং কৃষি কার্যক্রম পুনরায় শুরু করতে সক্ষম হবে।

অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ ডেনসিল পুডুয়ং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়ক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা হুমায়ূন কবির, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মিয়া, ইউপি সদস্য মো. মোশারফ হোসেনসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য এবং ELSRP প্রকল্পের মাঠ সহায়তাকারীরা।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে জরুরি সহায়তার পাশাপাশি টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগদ অর্থ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কৃষি ও বিকল্প আয়ের কার্যক্রম পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।জামালগঞ্জে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ অর্থ সহায়তা

আরো পড়ুন  দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোলাগঞ্জ স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

মন্তব্য করুন
আরও পড়ুন

ছয় বছরেও সন্ধান মেলেনি সাইফুল ইসলামের

এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল

এআই থেকে শপিং—ইউটিউবের নতুন ফিচারে বদলাচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা

২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

কালিয়াকৈরে আগুনে পুড়ল দুই কলোনির ২৩ ঘর ও ৫ দোকান

অস্ট্রেলিয়ার সরকারি মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের নিরাপত্তা লঙ্ঘনের দাবি

শিবপুরে ২৯৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোলাগঞ্জ স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

সিঙ্গাপুর স্ট্রোকে আক্রান্ত হয়ে রামচন্দ্রপুরে প্রবাসী উসমান গনির মৃত্যু

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

মানিকগঞ্জে পরিত্যক্ত গোডাউনে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

বালীগাঁওয়ে বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাক টাইটানের জয়