PoribortonKantho.Com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায় ● চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গু’লি, আহত বাংলাদেশি ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● ৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ● সব ধর্মাবলম্বীর অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই ● ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করবে আইডিইবি ● ভারতের একমাত্র তারকা হিসেবে যে ইতিহাস গড়লেন বিজয় সেতুপতি ●

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিনিধির নাম:
২ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

Link Copied!

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শিল্প কারখানার শ্রমিকদের আন্দোলন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে বলে জানা গেছে।
সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন। আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ, মানুষের জানমালের যেন ক্ষতি না হয় সে লক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। এ ছাড়া অনন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা গত কয়েকদিন যাবৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ বক্স, কারখানা গুদাম ও একটি গাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শ্রমিক। হামলা হয়েছে সাংবাদিকের ওপরও। আটকরা হয়েছেন বেশ কয়েকজন। আন্দোলনের কারণে প্রায় ১০০ কারখানা সাময়িক ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন  বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন

মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতের একমাত্র তারকা হিসেবে যে ইতিহাস গড়লেন বিজয় সেতুপতি

ওষুধ কেনার টাকাও ছিল না, নাজমার পাশে দাঁড়ালো ঢাকা জেলা প্রশাসন

ব্যারিস্টার সরোয়ারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন

সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা

১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, ১২ দিন পর বাকলিয়া থেকে গ্রেফতার মানিক

একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, কোন খাতে কতো বরাদ্দ?

মজুরি বোর্ডের প্রথম সভা: বেতন নিয়ে বড় সুখবর পেলেন পোশাকশ্রমিকরা

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা: সাহস, সংগ্রাম ও জনমানুষের ভালোবাসায় অমর এক কিংবদন্তি