সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ জনে।
এদিকে একই সময়ে নতুন করে ১৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬৩২ জন।
স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) একদিনে সারাদেশে হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭০ জন আক্রান্ত হয়েছেন।
সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন।
/এএন