PoribortonKantho.Com
ঢাকা, বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. অর্থনীতি
  4. রাজনীতি
  5. আন্তর্জাতিক
  6. সারাদেশ
  7. ধর্ম
  8. শিক্ষা
  9. স্বাস্থ্য
  10. খেলাধুলা
  11. বিনোদন
  12. চাকরি
শিরোনাম
ছয় বছরেও সন্ধান মেলেনি সাইফুল ইসলামের এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল এআই থেকে শপিং—ইউটিউবের নতুন ফিচারে বদলাচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু কালিয়াকৈরে আগুনে পুড়ল দুই কলোনির ২৩ ঘর ও ৫ দোকান অস্ট্রেলিয়ার সরকারি মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের নিরাপত্তা লঙ্ঘনের দাবি শিবপুরে ২৯৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, গ্রেপ্তার ১ ও দণ্ডিত ৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ এএম

Link Copied!

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

১৬ এপিবিএনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশ, এসআরবি, ব্যাটালিয়ন আনসার ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন। যৌথ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ৮০ জন কর্মকর্তা ও সদস্য বিভিন্ন এলাকায় একযোগে দায়িত্ব পালন করেন।

অভিযানের শুরুতে ক্যাম্প এলাকার বিভিন্ন স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া, ওয়ারেন্টভুক্ত আসামিদের শনাক্ত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

অন্যদিকে, অনলাইন জুয়া, মাদক সেবন, বাবা-মাকে মারধর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মতো বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্টের আদেশ অনুযায়ী, চারজনকে ছয় মাস করে, একজনকে তিন মাস এবং অপর একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযানে আরও দুই অপ্রাপ্তবয়স্ককে আটক করা হয়। বয়স বিবেচনায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্তদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো পড়ুন  মানিকগঞ্জে পরিত্যক্ত গোডাউনে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

মন্তব্য করুন
আরও পড়ুন

শিবপুরে ২৯৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোলাগঞ্জ স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

সিঙ্গাপুর স্ট্রোকে আক্রান্ত হয়ে রামচন্দ্রপুরে প্রবাসী উসমান গনির মৃত্যু

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

মানিকগঞ্জে পরিত্যক্ত গোডাউনে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

বালীগাঁওয়ে বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাক টাইটানের জয়

জামালগঞ্জে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ অর্থ সহায়তা

ডিমলায় সড়ক সংস্কারে ফের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, গ্রেপ্তার ১ ও দণ্ডিত ৬

তাহিরপুরের নবাগত ইউএনও রিপামনি দেবীকে বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের শুভেচ্ছা

সিঙ্গাপুর স্ট্রোকে আক্রান্ত হয়ে রামচন্দ্রপুরে প্রবাসী উসমান গনির মৃত্যু

আদমদীঘিতে ডিলারের সার ডিলারের পয়েন্টে নেই, অন্যত্র মজুত-বিক্রির অভিযোগ