PoribortonKantho.Com
ঢাকা, শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
কানাডায় আলিশান সাম্রাজ্য, মদ ব্যবসায়ী সালমানের শ্বশুর কে এই শেখ নূর ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মামা ওবায়দুর চার দিনের রিমান্ডে ● সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের ● বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা ● নতুন কোনো যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ● ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ●

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

স্টাফ রিপোর্টার
২ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম

Link Copied!

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা আগামী ১০ দিনের মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে আয়োজিত এক মানববন্ধন থেকে এই আল্টিমেটাম ঘোষণা করা হয়।

ক্র্যাবের সাধারণ সম্পাদক এমএম বাদশাহর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা দেওয়া হয়েছে। কোনো ধরনের প্রাথমিক তদন্ত ছাড়াই মামলার আবেদন গ্রহণ করার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা বলেন, একটি কুচক্রী মহলের স্বার্থসিদ্ধির জন্যই এই হয়রানিমূলক মামলা করা হয়েছে।

মামলার প্রক্রিয়া নিয়ে তীব্র প্রশ্ন তুলে বক্তারা বলেন, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোন প্রক্রিয়ায় ও কী উদ্দেশ্যে এই মামলা গ্রহণ করলেন, তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম, মাহবুব আলম লাবলু ও আলাউদ্দিন আরিফ, সংগঠনের উপদেষ্টা ইকরামুল কবীর টিপু এবং সাংগঠনিক সম্পাদক নিহাল হাসনাইন প্রমুখ।

আরো পড়ুন  সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী

মন্তব্য করুন
আরও পড়ুন

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সার মজুতের সংবাদ সংগ্রহে গিয়ে হা’ম’লা’র শিকার সাংবাদিক

জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

ঢাবির ‘মধুর ক্যান্টিন’ থেকে একাত্তরের চেতনা মুছে ফেলার অপচেষ্টা চলছে: রিজভী

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী

বিরোধী দলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন —স্বরাষ্ট্রমন্ত্রী

হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের হাইকমিশনার ত্রিবেদীর সাক্ষাৎ

১১তম আয়ুর্বেদ দিবস উদযাপন ক‌রল ভারতীয় হাইক‌মিশন

বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বিমান, অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল