নিজস্ব প্রতিবেদকঃ শিশু হত্যা ও ধর্ষণের মামলায় দ্রুত রায় হলেও ভুক্তভোগীর পরিবারের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। বিচারিক আদালতে দণ্ড ঘোষণার পরও উচ্চ আদালতের দীর্ঘ আইনি প্রক্রিয়ায় আটকে থাকছে চূড়ান্ত শাস্তি ঢাকার পল্লবীর শিশু রামিসা আক্তার হত্যা মামলায় মাত্র ১৯ দিনের মধ্যে বিচারিক আদালতের রায়, মাগুরার শিশু আছিয়া হত্যা মামলায় দ্রুত বিচার শেষে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কিন্তু বিচারিক আদালতে দ্রুত রায় হলেও সেখানেই শেষ হচ্ছে না বিচারপ্রক্রিয়া। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে ডেথ রেফারেন্স, আপিলসহ উচ্চ আদালতের একাধিক ধাপ পেরোতে হয়। ফলে দ্রুত বিচার ও রায়ের পরও চূড়ান্ত শাস্তি কার্যকরে দীর্ঘসূত্রতা থেকে যাচ্ছে। আইনজীবীদের মতে, বিচারিক আদালতে কোনো মামলার দ্রুত নিষ্পত্তি হলেও উচ্চ আদালতে মামলাজট, ডেথ রেফারেন্সের শুনানি এবং পরবর্তী আপিল প্রক্রিয়ার কারণে পুরো বিচারপ্রক্রিয়া দীর্ঘ হতে পারে। এ ক্ষেত্রে শুধু আলোচিত মামলায়...
Developed by BDITHOST