আবাসন প্রকল্পের চটকদার বিজ্ঞাপন ও মিথ্যা আশ্বাস দিয়ে প্রায় ১০ হাজার পরিবারের কাছ থেকে অন্তত ১,৬০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘পূর্বাচল বেস্টওয়ে সিটি’র চেয়ারম্যান মিজানুর রহমান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। দীর্ঘ ১৮ বছরেও প্লট কিংবা টাকা ফেরত না পেয়ে সর্বস্বান্ত ভুক্তভোগীরা এখন সুবিচারের আশায় প্রশাসনের দুয়ারে ঘুরছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। ‘পূর্বাচল বেস্টওয়ে সিটি প্লট ওনার্স সোসাইটি’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন। এ সময় সোসাইটির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, উপদেষ্টা ফজলুল করিমসহ ক্ষতিগ্রস্ত প্লট মালিকেরা উপস্থিত ছিলেন। ১৮ বছর ধরে প্রতারণা ও ভয়ভীতি লিখিত বক্তব্যে জানানো হয়, ২০০৭ সাল...
Developed by BDITHOST