শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাবার গড়া প্রতিষ্ঠানে প্রধান অতিথি হয়ে শিশু একাডেমিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু একাডেমি প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তিন দিনব্যাপী কর্মসূচি নিয়েছে প্রতিষ্ঠানটি। ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ শীর্ষক আয়োজনের উদ্বোধন হবে সকাল সাড়ে ৯টায়। অনুষ্ঠানে শিশুদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, থাকবে আলোচনা, নাচ, গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। প্রধানমন্ত্রী আসবেন তাই একাডেমিতে চলছে আলোকোজ্জ্বল সাজ। একাডেমির অঙ্গসজ্জাই শেষ কথা নয়, এই দৃশ্য ফটকের বাইরে প্রায় অর্ধকিলোমিটার জায়গা ছাড়িয়ে গেছে। এই আয়োজনকে কেন্দ্র করে যখন ব্যাপক প্রস্তুতি চলছে তখন ভেতরে অন্তঃসারশূন্য একাডেমির আলোচনাও সামনে আসছে। প্রায় আড়াই বছর ধরে চেয়ারম্যান পদ না থাকা, নিষ্ক্রিয় পরিচালনা বোর্ড, জাতীয় দুটি পুরস্কার বন্ধ, ঐতিহ্যবাহী শিশু পত্রিকা ‘শিশু’ ও প্রকাশনার বেহাল, জনবল সংকট, জিয়াউর রহমান...
Developed by BDITHOST