মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : ‘মাদক আনে ধ্বংস, ক্রীড়া আনে শান্তি’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার বালীগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ার ক্রিকেট ম্যাচ। বুধবার বিকেল ৩টায় বালীগাঁও এমএসএম ইটখোলা মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় এটাক টাইটান ও বালীগাঁও ইয়ংস্টার। বৃষ্টির কারণে ম্যাচটি ২ ওভার কমিয়ে ১২ ওভারে অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বালীগাঁও ইয়ংস্টার নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে এটাক টাইটান ১০৬ রানে ৬ উইকেট হারায়। তবে ম্যাচের ফলাফলের বর্ণনায় আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এটাক টাইটান ৫ উইকেটে জয়ী হয়। এটাক টাইটানের মিয়াদ ১৪ বলে ৪১ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার লাভ করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে...
Developed by BDITHOST